1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় অস্ত্রসহ হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় অস্ত্রসহ হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার দিনভর শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ।

গ্রেপ্তারকৃতরা হলো- গ্যাংয়ের সক্রিয় সদস্য মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। গ্রেপ্তার তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন সাদাফ জানান, গ্যাংটির প্রধান ‘হাতকাটা সৌরভ’ এর আগে সেনাবাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে পাবনা জেলা কারাগার-এ আটক রয়েছেন। তার নেতৃত্বে গ্যাংয়ের সদস্যরা বগুড়ার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করত।গ্রেপ্তারদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews