1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আগের স্বামীর চিহ্ন না রাখতেই নবজাতককে হত্যা : মা ও সৎ বাবা আটক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আগের স্বামীর চিহ্ন না রাখতেই নবজাতককে হত্যা : মা ও সৎ বাবা আটক

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৫ বার

নিজস্ব প্রতিবেদক 

আগের স্বামীর চিহ্ন না রাখতেই বগুড়ায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজানে নিপা শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামোর নুর আলমের ছেলে দুলাল নামে এক ব্যক্তির সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে নিপা একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর লোকলজ্জার ভয়ে নবজাতক শিশুটির গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে। পরে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত নৃশংস বলে উল্লেখ করে বলেন, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। পুরো এলাকায় এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ইব্রাহিম হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আগের স্বামীর চিহ্ন না রাখতেই নবজাতকের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews