1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাগবজর এলাকায় রাস্তায় গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভাগবজর এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়েছে। পরে ভাগবজর বাজারের লোকজন ডাকাতির বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। তখন ডাকাত দল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews