1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আবারও কোল্ড স্টোরে মিলল দুই লক্ষাধিক ডিম, ৩০ হাজার জরিমানা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আবারও কোল্ড স্টোরে মিলল দুই লক্ষাধিক ডিম, ৩০ হাজার জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আবারও আলুর হিমাগারে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ডিম গুলো উদ্ধার করা হয়। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। বুধবার (২২ মে) বেলা ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ১ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, হিমাগারে অবৈধ ডিম মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য,  গত ১৫ মে জেলার কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ডস্টোর ও আফরিন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। এ সময় আফরিন কোল্ডস্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে কোল্ডস্টোর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত ডিম সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এছাড়াও গত ১৯ মে জেলার সদর উপজেলার  ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews