1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আবারও হত্যাকাণ্ড, এ মাসে ১০ টি খুন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় আবারও হত্যাকাণ্ড, এ মাসে ১০ টি খুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৬৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৪ দিন পর আবারও হত্যাকান্ড সংঘটিত হয়েছে। জেলার আদমদিঘী উপজেলায় ধারালো অস্ত্রে আঘাতে নৈশপ্রহরীকে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত উপজেলার অন্তহার দক্ষিণপাড়ার মৃত গরিবউল্লাহর ছেলে কায়সার আলী(৬০)।

বৃহস্পতিবার সকালে অন্তহার এলাকায় এক মসজিদের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদিঘী থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম মঈন উদ্দীন।

তিনি জানান,  নিহত কায়সার আলী পেশা মাছের পুকুরের নৈশপ্রহরী ছিলেন। কয়েক বছর ধরে ভবুঘুড়ে জীবন যাপন করে আসছিল। ২০১৮ সালের তার স্ত্রী এবং ২২ সালে তার বড় ছেলে মারা যায়। এরপর থেকেই তিনি ভবুঘুড়ে হয়ে যায়। বুধবার সারাদিন শেষে রাতে আর নিজ বাড়িতে ফেরেনি কায়সার আলী।  বৃহস্পতিবার ভোরে অন্তহার এলাকায় মসজিদে মোয়াজ্জেম আযান দিতে গিয়ে দেখে মরদেহ পড়ে আছে। তখন গ্রামের লোকজনদের খবর দেয়। গ্রামের লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  কে বা কারা তাকে মাথায় ধারালো অস্ত্রের আঘাতের হত্যা করে মরদেহ ওখানে রেখে পালিয়ে গেছে।

পরিদর্শক আরও জানান, হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  এ ঘটনা মামলা দায়ের করা হবে।

উল্লেখ, চলতি বছরের জুনের ২ তারিখে বগুড়া শহরতলীর বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী সন্তানকে গলাকেটে হত্যা করে স্বামী। সেই সন্তানের বিচ্ছিন্ন হওয়া মাথা করতোয়া নদীতে ফেলে দিয়েছে পষান্ড পিতা। মাথা উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরি নিয়ে এসে ৬ ঘন্টা অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।  এরপর ২৪ ঘন্টার মধ্যে ৩টি হত্যা কাণ্ড হয়, এরমধ্যে একই রাতে সন্ত্রাসী ব্রাজিল ও ইজিবাইক ছিনতাই করে চালককে নিমমভাবে হত্যা করে। এরপর সারিয়াকান্দিতে এক স্কুল ছাত্রকে মারপিটে হত্যা করেছে। তারপর জেলার শিবগঞ্জে একজনকে মারপিটে হত্যা করেছে। ঈদের রাতে পুলিশ সুপারের বাংলো থেকে ঈদপুনমিলনী অনুষ্ঠান করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু তার ছোট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাজিল আহমেদ টিপুর নেতৃত্বে শহরের নিশিন্দারা এলাকায় দুই যুবককে গুলি ও উপযুক্তপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গুলি করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে যন্ত্রনা কাতরাচ্ছে। এরপরও শনিবার(২২ জুন) রাতে মুরগীর খামারী ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে নির্মম ভাবে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এছাড়াও কয়েক মাস আগে বগুড়া নিউ মার্কেট এলাকায় একটি জুয়েলার্সে ডাকাতি, মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকে ডাকাতি এবং শাজাহানপুর থানায় হামলার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা অবনতি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ব্রাজিল হত্যাকাণ্ডে একজনকে র‌্যাব গ্রেফতার করেছে, নিশিন্দারায় দুই যুবককে হত্যাকাণ্ডে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে এবং প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে র‌্যাব-১২ গ্রেফতার করেছে। এরপর নদীথেকে ভাসমান এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করেছে পুলিশ। যা কিনা কোন মহিলা মানুষকে হত্যা করে তার হাতে কবজি কেটে ফেলে দেওয়া হয়েছে।  সর্বশেষ ইউনুছ হত্যাকাণ্ডে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। স্কুল ছাত্র এবং ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যাকারীদের গ্রেফতার বা কোন রহস্য উদঘাটিত হয়নি। ১২ জুন দিন গত রাতে বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপ শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ জুন লুণ্ঠিত ১০ লাখ টাকা উদ্ধার করেছে এবং জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মাসে বগুড়া শাজাহানপুর থানায় হামলার ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিল। এর আগে গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।
সর্বশেষ  গত শনিবার রাতে এক খামারীকে ড্রেনে চুবিয়ে হত্যা করে। এরপর বৃহস্পতিবার কায়সার আলী হত্যাকাণ্ডে সংঘটিত হলো

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews