1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আ'লীগ নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ ঝুনুর কারা হেফাজতে হৃদরোগে মৃত্যু : বিভিন্ন মহলের শোক - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আ’লীগ নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ ঝুনুর কারা হেফাজতে হৃদরোগে মৃত্যু : বিভিন্ন মহলের শোক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ বার
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট শিক্ষাবিদ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ’র সদ্য  সাবেক অধ্যক্ষ, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা কমিটির সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামিলীগ বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক মোঃ শাহাদাত আলম ঝুনু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গরবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ইন্তেকাল করছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
মঙ্গলবার সকালে বগুড়া জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসক মহোদয়দের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার অবনতি হলে পথিমধ্যে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহোদয় অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু কে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া  জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদত আল ঝুনু অসুস্থ অবস্থায় প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনিত হলে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য  ঢাকা ইউনাইটেড হার্ট স্পেশালিস্ট হাতপাতালে পাঠানো হয়েছে। তিনি কারাগারে অবস্থানের সময় দুঃশ্চিন্তায় ছিলেন। তিনি ঢাকায় যাওয়ার পথে বেশি অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ  জানান, শাহাদত আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।
এর আগে,  গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। এসব মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
শাহাদাৎ আলম ঝুনুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। সেইসাথে শাহাদাৎ আলম ঝুনু’র কর্মময় স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews