1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় একই সময়ে একটি ট্রেন লাইনচ্যুত আরেকটির ইঞ্জিন বিকল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় একই সময়ে একটি ট্রেন লাইনচ্যুত আরেকটির ইঞ্জিন বিকল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৯৭ বার
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট-সান্তাহার রুটে বগুড়ায় একই সময়ে একটি মেইল ট্রেনের ইঞ্জিন বিকল এবং অপর একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার ( ২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর এবং গাবতলি-সুখানপুকুর স্টেশনের মধ্যবতী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে পদ্মরাগ নামে লালমনিরহাটগামী মেইল ট্রেনটি দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেলেও লাইনচ্যুত ‘কলেজ ট্রেনটি’ এখনও সুখানপুকুর স্টেশনেই আটকে আছে।

বগুড়ায় রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়া জেলার সান্তাহারগামী কলেজ ট্রেন নামে ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে দ্বিতীয় লাইনে প্রবেশের পর পরই লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর সুখানুকুর স্টেশনে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনটিকে আগের গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটিকে লালমনিরহাটে পাঠানো হয়। তবে সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত কলেজ ট্রেনটি এখনও সচল করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। সেটি এলেই ট্রেনটিকে সচল করা সম্ভব হবে। ট্রেনটি মেইন লাইনে না থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্য হচ্ছে না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews