1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় গণশুনানিকালে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় গণশুনানিকালে দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না করায় সংস্থার চেয়ারম্যান কে লক্ষ্য জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) বগুড়ার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তবে জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।

জুতা নিক্ষেপকারী ছাকোয়াত হোসেন মণ্ডল একজন মৎস্যচাষি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি। গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপর উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন। জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত সাংবাদিকদের বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।’অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews