1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় গুরুমাতা সুমি’র হাত থেকে বাঁচতে চায় হিজড়ারা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় গুরুমাতা সুমি’র হাত থেকে বাঁচতে চায় হিজড়ারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের হিজড়াদের গুরু মাতা সুমি’র হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একদল হিজড়া। মঙ্গলবার সকালে বগুড়া প্রেসক্লাবে তারা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে পায়েল হিজড়া বলেন, গুরুমাতা সুমি, বৃষ্টি এবং রিয়া হিজড়া মাদক ব্যবসার সাথে জড়িত। তারা আমাদেরকে দিয়ে মাদক ব্যবসা করানোর চেষ্টা করে। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি কিশোর গ্যাংদের দিয়ে আমাদের একজনকে অপহরন করে হত্যার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় কিশোর গ্যাংয়ের সদস্যদের পুলিশ আটক করেছে।
তারা আরও অভিযোগ করেন, শহরের হাড্ডিপট্রিতে গুরুমাতা সুমি ওরফে খাজা হিজড়ার বকাড়ীতে মাদকের রমরমা ব্যবস্থা চলছে। এসব অপকর্মের বিরোধীতা করায় গুরুমাতা সুমি, বৃষ্টি এবং রিয়া হিজড়া প্রতিনিয়ত আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছি। পুলিশের নিকট আমরা আমাদের জীবনের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews