1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সন্মেলন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সন্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৯৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া পৌরসভার ১৫ নং ওয়াডের ছোট কুমড়া সরদারপাড়ায় চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত এলাকার মৃত আব্দুল মতিন তালুকদারের ছেলে মোঃ ফরিদুল হাসান তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত পাড়ায় আমার পৈত্রিক ৪০ শতক জায়গার ভিতরে আমি ১৮ শতক জায়গা বিক্রি করি এবং বাকী জায়গায় আমি ও আমার স্ত্রীর নামে ২ টি বাড়ী নির্মাণ করেছি। বিক্রয়কৃত ১৮ শতকে আরো ৩ টি ফ্যামিলি বাড়ি করে বসবাস করছেন। যাহার জে এল নং- ৭৩, সি এস, এম আর ও আর এস খতিয়ান নং- ৭১, ১১৭, ৩২০ দাগ নং- সাবেক ১৮০৮ ও ১৮০৬ এবং হাল দাগ- ৪৫৪৮ ও ৪৫৮৫ এই ৫ টি ফ্যামিলি যাতায়াতের জন্য পৃথকভাবে ৭ ফিট ৪৯ ফিট রাস্তা ক্রয় করা হয়েছে। এমতাবস্থায় ঈদের আগে আমি ঢাকায় চিকিৎসাধীন ও ব্যক্তিগত কাজে ছিলাম চিকিৎসা শেষে ঈদের আগে বাড়ী এসে দেখতে পাই রাস্তার ভেতর অবৈধভাবে বাঁশের বেড়া, খুঁটি পুতে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। অনুসন্ধানে জানতে পারি প্রতিবেশী বক্কর ও মুনছুর আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে অথচ আমাদেরকে কোন কথা জানানো হয়নি।

এ অবস্থায় আমাদের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং নাগরিকের চলাচলের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ঈদের ছুটির ফাঁদে সবকিছু বন্ধ থাকায় এবং ঈদের ব্যস্তাতার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখনও বিঘ্নিত হচ্ছে। বিধায় বিষয়টি আপনাদের মাধ্যমে জনগণ ও প্রশাসনকে অবহিত করছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews