1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাই মামলার আসামী হাতকড়া পরা অবস্থায় পলাতক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাই মামলার আসামী হাতকড়া পরা অবস্থায় পলাতক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় চিকিৎসাধীন হাতকড়া পরা অবস্থায় ছিনতাই মামলার আসামীশাহাদত হোসেন কলম (৩৫)  পলাতক। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলম পালিয়ে যায়। কলম জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ান এলাকার  আব্দুস সালাম খোকার ছেলে। হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুন অর রশীদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,  ১৪ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে জয়পুহাট জেলার আক্কেলপুর থানার সীমান্ত এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক ছিনতাইকে এলাকাবাসী আটক করে আক্কেলপুর থানায় হস্তান্তর করে। ওখান থেকে কলম ও রাজু পালোয়ান (৩৪) পালিয়ে আসলে আদমদিঘী থানার সীমান্ত এলাকায় ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসী মারপিট করে গুরুতর জখম করে। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে আদমদিঘী থানার পুলিশ উক্ত শাহাদাত হোসেন কলমসহ দুই জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল ভর্তি করে। চিকিৎসাধীন হ্যান্ডক্যাপ পরা অবস্থায় বৃহস্পতিবার দুপুরে পালিয়ে যায়।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বগুড়া শজিমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন কলম টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে গেছে। ছিনতাইয়ের ঘটনায় আক্কেলপুর থানায় শাহাদাত হোসেন কলমসহ তিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক কলমকে পুনরায় গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews