নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, শুক্রবার বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় লাল কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি’র তিনটি চোরাই মোটরসাইকেল পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা- গাইবান্ধা সদরের মালিবাড়ী ফকিরপাড়ার মৃত গালজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৯), একই উপজেলার দক্ষিণ দূর্গাপুরের রানু মিয়ার ছেলে আব্দুল হান্নান হিরু (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া এলাকার মৃত রহিম উল্লাহ’র ছেলে কেরামত আলী (৪৫) এবং রংপুর মিঠাপুকুরের মুরারীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (৩৭)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আশরাফুল চারটি চুরিসহ ৬ মামলার আসামি। কেরামত আলীর বিরুদ্ধে একটি চুরি, আব্দুল হান্নান হিরুর বিরুদ্ধে একটি চুরি, ইসমাইলের বিরুদ্ধে একটি চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন বগুড়াসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করত এবং নিজেরা বিক্রেতা সেজে বেচাকেনায় জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।
গত ২ নভেম্বর বগুড়া সদরের সাবগ্রাম হাট এলাকা থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (বগুড়া-ল-১১-১৪৮২) চুরি হয়। এ ব্যাপারে গত শুক্রবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন গাবতলী উপজেলার শাহ জামাল।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply