1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় চড় মারার ক্ষোভে পেট্রোল পাম্পের ক্যাশিয়ারকে হাতুড়ি দিয়ে হত্যা করেছে সহকর্মী রতন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় চড় মারার ক্ষোভে পেট্রোল পাম্পের ক্যাশিয়ারকে হাতুড়ি দিয়ে হত্যা করেছে সহকর্মী রতন

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চড় থাপড় মারার ক্ষোভে ক্যাশিয়ার ইকবাল হাসান (২৬) কে হাতুড়ি দিয়ে ১৫ সেকেন্ডে হত্যাকান্ড সংঘটিত করে বিক্রয়কর্মী রতন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাদের রতন এসব কথা বলেন।  সোমবার দুপুরে বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান এসব তথ্য জানান।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান  হাতুড়ির আঘাতে হত্যার এ ঘটনা ঘটে। পরে সকালে পাম্পের অন্য লোকজন এলে হত্যার বিষয়টি টের পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে চড় থাপড় মারে ইকবাল। সেই ক্ষোভ থেকে তাকে হাতুড়ি দিয়ে হত্যা নিশ্চিত করার পর গলায় চাকু ও রেন্স দিয়ে  আঘাত করে রতন।

নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত রতনকে সোমবার দুপুরে বগুড়া আদালতে হাজির করে তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহারসহ ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews