1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছাত্রদল নেতা আটক করে ঘুষ নিয়ে ফেরত, এসআই তরিকুল ক্লোজড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছাত্রদল নেতা আটক করে ঘুষ নিয়ে ফেরত, এসআই তরিকুল ক্লোজড

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার পর তা ফেরত দেয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন এসআই তরিকুল ইসলাম। বুধবার বিকেলে বগুড়া সদর থানায় এঘটনা ঘটে। বিষয়টি পিপি বাছেদ পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে তাৎক্ষণিক থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করেছেন।
বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ জানান, মঙ্গলবার রাতে সদর থানার এসআই তরিকুল শহরের জামিলনগর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।  রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।
পিপি আবদুল বাছেদ আরো বলেন, রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে তার এক আত্মীয় জানায় রুবেলকে থানা থেকে ছেড়ে দেয়ার সময় এসআই তরিকুল ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এখবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই তরিকুলকে ব্যবস্থা নিতে চেয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  এসএম মঈনুদ্দিন বলেন,  রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সাথে থেকে সাধারন ছাত্রদের উপর হামলার অভিযোগ করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে। একারনে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হয়েছে।
ওসি আরও বলেন, এসআই তরিকুল ৫০ হাজার টাকা নিয়ে পরে ফেরত দিয়েছেন। এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews