1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৩৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এঘটনা ঘটে। নিহত যুবক পারভেজ  (২৫) মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। পারভেজ পেশায় রাজমিস্ত্রীর সহকারি। গুরুতর আহত আতিকুল ইসলাম (২৪) একই এলাকার বাসিন্দা।
বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রবিবার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আতিকুল পারভেজের সাথে ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারো মারামারির ঘটনা ঘটে। এক পর্যায় পারভেজ ও আতিকুল দৌড় দিল তাদের পিছু ধাওয়া করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। তারা দুইজনই গলি পথের মধ্যে অনেক সময় পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।
এসআই আমিনুল ইসলাম জানান,  বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কিশোর গ্যাং এর দুইরগ্রুপের মধ্যে আভ্যন্তরিন বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেস্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews