1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার
নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে শিশু, শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বগুড়া জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা সহিদুন্নবী সালাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবদল নেতা আহসান হাবিব মমিসহ জেলা যুবদলের ২৪ টি বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্তরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাদের হত্যা এবং গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করা হয়। এসব আন্দোলন সংগ্রামে শহীদের আমরা গভীরভাবে স্মরণ করছি। একই সাথে ঘটনার সাথে জড়িত শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews