1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদক 

প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বগুড়ায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক অফিসের সমানে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদযাপন উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুথানের বীর শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপণ করা হয়। জাতীয় কাবাডি (নারী ও পুরুষ) চ্যাম্পিয়ানশিপ-২০২৫ এর পদ্মা জোনের ৮টি জেলার মধ্যে চ্যাম্পিয়ান হওয়ায় বগুড়া জেলার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের আওতায় ১২টি উপজেলায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৮৯ জন পুরুষ ও ৮৯ জন নারী মোট ১৭৮ জন প্রশিক্ষিত যুব/যুব নারীর মাঝে ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। ০১টি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীর মাঝে সম্মাননা স্মারক প্রদান প্রদান করা হয়। এছাড়াও ৫-১২ আগস্ট দেশে ডেঙ্গু প্রার্দুভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। যুবদের ক্রীড়া প্রতিযোগিতা মাদক বিরোধী ও শান্তি শৃংখলা উন্নয়নে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক (যুগ্মসচিব)হোসনা আফরোজা।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক, টেনস এগ্রো লি: এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: মেহেদী হাসান পাঠান। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মো: তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব সমিতির সভাপতি রবিউল ইসলাম রাজু,উদ্যোক্তা শেখ আব্দুল্লাহ আল ফারুকী, সুরাইয়া ফারহানা রেশমা, এস এম জাকির,রেজওয়ান ইসলাম।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews