1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার : থাকছেন তামিম - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার : থাকছেন তামিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮১ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। জাতীয় লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আজ এক সম্মেলনে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তারকা ক্রিকেটার তামিম ইকবালও।

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যসচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সঙ্গেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews