নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি আল আমিন কে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ। আল আমিন ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের ফরহাদ আলী তরফদারের ছেলে। রোববার বগুড়া শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল আমিন একজন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি। ধুনট থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তার আসামির অবস্থান নির্ণয় করে তাকে গ্রেফতার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, আল আমিন ২০১৩ সালে বগুড়া সদর থানায় দায়েরকৃত ২টি বিষ্ফোরক মামলার আসামি। তার বাড়ি ধুনট এলাকায় হওয়ায় গ্রেফতারি পরোয়ানা এই থানায় ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারি পরোয়ানামূলে বগুড়া জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।আল আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply