1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জোড়া হত্যাকান্ডে গ্রেফতারকৃত মিঠুসহ ৪ জন কারাগারে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জোড়া হত্যাকান্ডে গ্রেফতারকৃত মিঠুসহ ৪ জন কারাগারে

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় জোড়া হত্যাকান্ডের প্রধান আসামী ও মুল পরিকল্পনাকারী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সহ গ্রেফতারকৃত ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের  বুধবার দুপুরে বগুড়া অতিরিক্ত
চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করে। বিকেল ৩ টায় জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সুপান্ত সাহা।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জেলা পরিষদ সদস্য সৈয়দ সার্জিল আহমেদ টিপুর ছোট ভাই সৈয়দ কবির আহমেদ মিঠু, নিশিন্দারা খাঁপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ (২৬), একই এলাকার পুর্বপড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৮), সুলতানগঞ্জ আলী সোনার লেনের ইসমাঈল হোসেনের ছেলে আজবিন রিফাত (১৯)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালিউল্লাহ সাইহান জানান, ঈদের রাতে পূর্ব  পরিকল্পনা মতে শহরের নিশিন্দারা এলাকায় পরিচিতি জনকে দিয়ে মোবাইল ফোনের শরিফ ও রুম্মানকে বাড়ি থেকে ডেকে আনে। এরপর দুইজনকে সামান্য দুরত্বে দুই স্থানে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা বীর দর্পে স্থান ত্যাগ করে।  এ ঘটনায় হোসেন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোষা উদ্ধার করা হয়েছে।
 জোড়াহত্যাকান্ডে মঙ্গলবার রাতে  প্রধান আসামী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু, তার ছোট ভাই টিপু, বর্তমান কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু ও তাদের সহযোগী ১৩ জনের নামে ১৪/১৫ জন অজ্ঞাত আসামী করে নিহত শরিফের মা হেনা বেগম বাদী মামলা দায়ের করেছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এক বছরের মধ্যে রাজশাহী রেঞ্জের চার বারের শ্রেষ্ঠ পরিদর্শক বগুড়া সদর থানার ( তদন্ত) শাহিনুজ্জামান।
তিনি আরও জানান,  হত্যাকান্ডের কারণ সম্পর্কে জানতে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে না হলে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। এ জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 র্যার ১২ কোম্পানির কমান্ডার ( পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেফতার করে গত রাতে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews