1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জোড়া হত্যা মামলায় শ্রমিক নেতা মিঠু জামিনে মুক্তি, ফুলেল শুভেচছা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় জোড়া হত্যা মামলায় শ্রমিক নেতা মিঠু জামিনে মুক্তি, ফুলেল শুভেচছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বহুল আলোচিত নিশিন্দরা চকরপাড়ায় জোড়া হত্যা মামলায় হাজতি আসামি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট হতে ৬ মাসের জন্য তার জামিন মঞ্জুর করা হয়।

তিনি হাইকোর্টের আদেশের আলোকে তার জামিন নামা গ্রহনসহ বগুড়া কারাগার হতে মুক্তির জন্য বুধবার বগুড়ার চীফ জুডিসিয়য়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক জামিননামা গ্রহণ করে বগুড়ার কারাগার হতে ওই আসামিকে মুক্তির জন্য আদেশ দেন। এরপর  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সৈয়দ কবির আহমেদ মিঠু কারাগার হতে জামিনে মুক্তি পান।

বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান,  হাইকোর্টে আদেশের সৈয়দ কবির আহমেদ মিঠুকে বৃহস্পতিবার বগুড়া কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সৈয়দ কবির আহমেদ মিঠু মুক্তি পাওয়ার খবরে সকাল থেকে সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ব্যক্তি ফুলের তোড়া নিয়ে কারাগারে পাশে অপেক্ষা করছিল। অবশেষে মিঠু কারাগার থেকে বের হলে ফুলেল শুভেচছা ও মালা পড়ে দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুলেল শুভেচছা জানানো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য. গত ১৭ জুন ঈদের দিন মধ্য রাতে শহরের নিশিন্দরা চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপটাসের বাগানের গলির মধ্যে শরিফ শেখ ও রুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ও হোসেন ওরফে বুলেটের পায়ে গুলি করে আহত করা হয়।

ওই জোড়া খুনের ঘটনায় নিহত শরিফের মা হেনা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (৬০) ও তার ছোট ভাই সৈয়দ সার্জিল আহমেদ টিপু (৫০) এবং ছাত্রলীগ নেতা মোঃ আজবিন রিফাত (২১) সহ ১৩ জনের নাম এজাহারে উল্লেখ সহ অজ্ঞতনামা ১৪/১৫ জনের নাম উল্লেখ করে গত ১৯ জুন এই হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পরেরদিন সৈয়দ কবির আহমেদ মিঠু কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব ১২। পরে জোড়া হত্যাকান্ডে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় র্যাব ১২।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews