1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ডিবি পুলিশ সেজে প্রতারণা, ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় ডিবি পুলিশ সেজে প্রতারণা, ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার
নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ওয়াকিটকিসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে এবং রবিবার সকালে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পৃথক দুটি ঘটনায় তারা প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। মো. মারুফ ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তাঁর পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে মো. শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে তাঁকে ফোন করে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। ডিবি পুলিশ তদন্ত করে ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে মো. মেহেদী হাসান সাওন নামের আরেক ভুক্তভোগীকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করেন প্রতারকরা। তাঁকে বলা হয়, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে সরাসরি টাকা নিতে এলে মো. তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তাঁর সঙ্গে থাকা ৪–৫ জন পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত পলাতকদের ধরতে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews