1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তারেক রহমানের নির্দেশে কর্মহীন মহিলাদের মাঝে ভিপি সাইফুলের সেলাই মেশিন বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় তারেক রহমানের নির্দেশে কর্মহীন মহিলাদের মাঝে ভিপি সাইফুলের সেলাই মেশিন বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২১১ বার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় কর্মহীন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়া বাড়িতে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু। এতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জি: রোকন তালুকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, আলি মুররাজি তরুণ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিকুর রহমান মজনু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমু, হাসানুজ্জামান পলাশ, মতিন কাজী, খায়রুজ্জামান জিয়া, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, রাঙ্গা, মুন্না, অভি, নাহিদ,আরিফিন প্রমুখ।

প্রধান অতিথি লালু বলেন, জিয়ার রাজনীতি ছিল দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা ও দেশের মানুষের পাশে দাঁড়ানো। শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমরা মানুষের পাশে থাকতে চাই। লালু আরো বলে, আওয়ামী লীগের দালাল, অথবা সরাসরি কোন দোসর জিয়া বাড়িতে প্রবেশ করে তাদেরকে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করবে। জিয়াউর রহমানের এই পবিত্র ভূমিতে কোনভাবেই আওয়ামীলীগের কোন দোসরদের ঢুকতে দেওয়া হবে না।

ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে এসেছি। তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতে ৩১ দফার কর্মসূচীতে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথায়ত পদক্ষেপ গ্রহণের বিষয় নিশ্চিত করেছে বিএনপি। বিএনপি রাষ্টক্ষমতায় গেলে নারীর উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews