1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তারেক রহমানের ভুয়া চাচাতো ভাই পরিচয়দাতা অর্থ আত্মসাৎকারী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় তারেক রহমানের ভুয়া চাচাতো ভাই পরিচয়দাতা অর্থ আত্মসাৎকারী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার
নিজস্ব প্রতিবেদক 
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী ভূয়া ব্যারিস্টার শামীম রহমান(৩৩) কে গ্রেফতার। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানী থেকে উক্ত শামীমকে আটক করেছে।  গ্রেফতারকৃত শামীম বগুড়া পৌর এলাকার নিশিন্দারা কারবালার মৃত লিল মিয়ার ছেলে।

গ্রেফতারকালে আসামীর হেফাজত হইতে ডজন খানেক বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৪ টি এটিএম কার্ড ও ধৃত আসামীর নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ রায়হান এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত ০২-জুলাই রাতে হারুন-উর রশিদ  বগুড়া সদর থানায়িএকটি অভিযোগ দায়ের করেন যে, কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করিয়া ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে। পরবর্তীতে গত ২২ জুন বিকেলে সাড়ে ৫টার সময় মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ হইতে উল্লেখিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ব্যারিস্টার শামীম রহমান ফোন দিয়ে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয়কে বগুড়া সদর থানাধীন মম-ইন কফি শপের সামনে যাইতে বলে এবং তাদেরকে দলের পদ-পদবী নিয়ে কথা বলবে মর্মে জানায়। সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারদ্বয় সন্ধ্যা অনুমান সাড়ে ৬ সময় উক্ত কফি শপের সামনে গেলে ব্যারিস্টার শামীম রহমান নামধারী ব্যাক্তি আলাপচারিতার এক পর্যায়ে ১নং সাক্ষী ইমরান হোসেনকে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য দুই লক্ষ টাকা দাবী করে এবং ২নং সাক্ষী মোঃ গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলিয়া তার কাছে এক লক্ষ টাকা দাবী করে। তখন আলাপচারিতা শেষে সাক্ষী মোঃ ইমরান হোসেন ও মোঃ গোলাম রব্বানী জায়েদারপঞ্চাশ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে সাক্ষীদ্বয় বিভিন্ন মারফতে খোঁজ নিয়ে জানিতে পারে যে, উক্ত মোবাইল ব্যাবহারকারী ব্যারিস্টার শামীম রহমান নামে জনাব তারেক রহমানের কোন চাচাতো ভাই নেই এবং উক্ত মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যাবহারকারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বগুড়া জেলা সহ বিভিন্ন জেলায় ফোন এবং ম্যাসেজ দিয়ে দলীয় নেতা কর্মীদের এবং প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের নিকটে পদ এবং পোস্টিং এর কথা বলিয়া টাকা দাবি করে আসছে। এ সংক্রান্তে বৃহস্পতিবার বগুড়া সদর থানার মামলা রেকর্ড করা হয়।  উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মোঃ আবু জাফর ও এসআই মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস দল নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ জুলাই সকালে ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া উক্ত মোবাইল সিমসহ আসামী মোঃ শামীম রহমান গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমান এর চাচাতো ভাই ভূয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে আসছিলো মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায়  আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করা হইবে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews