নিজস্ব প্রতিবেদক
বগুড়ার তিন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে।
তিনটি উপজেলার ৩৩২টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। সকাল থেকে সুষ্ঠ ও শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতব্য জেলার বগুড়ার সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন, এরমধ্য সদরে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯জন, শিবগঞ্জে ১১৪ কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫জন এবং শাজাহানপুরে ৭২ কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদোত্তীর্ন প্রাপ্ত) স্নিগ্ধ আখতার জানান, ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপুর্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও রঢাব ও বিজিবি টহল দিচ্ছে।
Leave a Reply