নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসন অফিসের বটতলা চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াজেদ আলী ও সদর সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমারসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এ আয়োজন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া সহজে ভূমি সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জমির মালিকদের নিয়মিত খাজনা ও খারিজ হালনাগাদ রাখার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ডিজিটাল পদ্ধতির কারণে ভূমি সেবা এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও খতিয়ানের তথ্য প্রাপ্তিসহ বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply