নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শনিবচসকাল সাড়ে ১০ টার দিকে তিন শহিদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে তিনি জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।
এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদসহ বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply