1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় ৪৭ প্রার্থী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় ৪৭ প্রার্থী

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭১ বার

নিজস্ব প্রতিবেদক

 

তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার তিনটি উপজেলার ৪৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ। জেলার তিন উপজেলার প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই তারা প্রচার প্রচারণা শুরু করেন৷

নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পেদে ১৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যা্ন পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া সদর উপজেলায় ৩জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীক ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি মোটরসাইকেল এবং জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন আনারস প্রতীক পেয়েছেন ।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে শরিফুল আলম শিপুল টিয়া পাখি, সোহাগ হোসেন চশমা, এইচ এম ইকবাল লাঙল, ইফতারুল ইসলাম মামুন আইসক্রিম, এম আর বিপ্লব তালা, কামরুল বাশার খান বৈদ্যুতিক বাল্ব, জাকিরুল ইসলাম গ্যাস সিলিন্ডার, মশিউর রহমান পালকি, রুকানুজ্জামান টাইপ রাইটার, শফিউল্লাহ সরকার ক্রিকেট ব্যাট, সুরুজ শেখ ঘুড়ি, হাবিব হাসান উড়োজাহাজ, রায়হান শেখ পান পাতা, শ্রী দিপঙ্কর কুমার দাশ টিউবওয়েল, রাজিদুর রহমান বই ও ওবায়দুল্লাহ স্বপন মাইক প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া খাতুন রিক্তা কলস ও তহমিনা আকতার ফুটবল প্রতীক পেয়েছে।

শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন আনারস প্রতীক, ভিপি এম সুলতান ঘোড়া প্রতীক ও সাদ্দাম হোসেন মোল্লা দোয়াত-কলম প্রতীক পেয়েছে।

ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তালা, তাজনুর রহমান শাহীন মাইক, নুরুন্নবী টিয়া পাখি, রুবেল সরকার টিউবওয়েল ও সাজেদুর রহমান উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা খাতুন কলস, পাপিয়া সুলতানা হাঁস, লাভলী ইয়াসমিন ফুটবল ও হেফাজত আরা মিরা পদ্মফুল প্রতীক পেয়েছেন।

শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ফিরোজ আহম্মেদ মোটরসাইকেল প্রতীক ও মোস্তাফিজার রহমান আনারস প্রতীক পেয়েছে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহেল শাফি তালুকদার টিউবওয়েল, আরিফ প্রামানিক চশমা, শাহনেওয়াজ তালা, গনেশ প্রসাদ কানু টিয়াপাখি ও আব্দুল বাকী মাইক প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতী আক্তার কলস, তানজিলা আক্তার পপি প্রজাপতি , ববিতা ফেরদৌসি ফুটবল, রুলি বিবি হাঁস, শাহানা খাতুন পদ্মফুল ও ফাহিমা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন।

বগুড়া অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, আগামী ২৯ মে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন উপজেলায় মোট বৈধ প্রার্থী ৪৯ জন। এরমধ্যে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপির্ণ পরিবেশে করতে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রার্থীদের আচারণ বিধি মেনে প্রচারণা চালানোর আহবান জানান তিনি। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাদ্দেক হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ আছিয়া খাতুন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews