1. admin@bogurapost.com : admin :
বগুড়া শাজাহানপুরে দিনদুপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা, আহত ১ - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া শাজাহানপুরে দিনদুপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা, আহত ১

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে আফছার আলী(৫৫) নামের এক অটোরিকশা চালককে স্থানীয় রেজাউল ইসলাম ছুরিকাঘাত করে হত্যা করেছে। শুক্রবার বেলা  ১১ টার দিকে  শাজাহানপুর উপজেলার খরনা ইউপির কমলাচাপড় এলাকায় এ ঘটনায় ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।  নিহত আফছার কমলাচাপড় এলাকার মৃত সবের উদ্দিনের ছেলে। এতে রেজাউল ইসলাম(৩৫) ও আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,  উপজেলার কমলাচাপড় এলাকায় পুর্বশুক্রতার জের ধরে স্থানীয় রেজাউল ইসলাম কর্তৃক আফছার আলীকে চাকু দিয়ে আঘাত করে। উক্ত আঘাতের ফলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। তখন স্থানীয় লোকজন কর্তৃক রেজাউল ইসলামকে  আটক করে। পরে  আসামী আহত হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উক্ত রেজাউল মানসিক রোগী বলে জানা গেছে। উক্ত ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews