1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দিনেদুপুরে চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, আহত ১ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দিনেদুপুরে চাকু দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, আহত ১

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বেড়েছে ছিনতাই। শহরে দিনেদুপুরে যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছুরিকাঘাতে আহত ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত তারেক (৪০) শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে এবং কলোনী এলাকায় মালিয়া এন্টারপ্রাইজ (যমুনা গ্যাস এর ডিস্ট্রিবিউটর) এর ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক সকালে নিজ বাসা হতে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার কাছে থাকা ১০ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী তারেককে গুরুতর আহত অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাস্থল  থানা পুলিশ পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

এরআগে, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া  শহরের সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় এক রিকসাওয়ালাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে রাখে ছিনতাইকারীরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews