1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দুটি মাইক্রো ও ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় দুটি মাইক্রো ও ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০৭ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ১৯১ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২। মাদক বহনকারী  দুটি মাইক্রোবাস উদ্ধার করেছে। সোমবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকা থেকে এদেরকে অাটক করেছে। গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা মৌজাশাঘাতি এলাকার মো: গফুর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (১৯), একই উপজেলার কোটমারী এলাকার মনির হোসেনের ছেলে মোঃ শান্ত (২৭), কাশিরাম এরাকার মৃত তাহের আলীর ছেলে  মোঃ জামিরুল ইসলাম (৩২), একই উপজেলার তালুকশাঘাতি এলাকার মকছেদুর রহমানের ছেলে  মহুবর রহমান (২৭), চামটারবাস এলাকার মৃত শান্তারামের ছেলে শ্রী শ্যামল চন্দ্র রায় (৩২)। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার ( পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য জানান।

র‌্যাব-১২ কমান্ডার আরও জানান,   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে ঢাকাগামী মাইক্রোবাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত পৌনে ১২ টার দিকে জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। সেখানে লালমনিরহাট থেকে ছেড়ে আসা দুইটি মাইক্রোতে বিশেষ কায়দায় রক্ষিত ১৯৩ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ও ৮টি সীমসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,  গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা অত্যন্ত চতুর হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে ছিল। আসামীগণ মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য গন্তব্যস্থলে নিরাপদ ভাবে পৌঁছানোর উদ্দেশ্যে মাদক বহনকারী গাড়ীর সামনে এস্কট হিসেবে আরো একটি গাড়ি ব্যবহার করে। এস্কর্ট হিসেবে ব্যবহৃত সামনের গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন টহল/চেকপোষ্ট আছে কিনা তা পর্যবেক্ষণ করে পিছনের মালবহনকারী গাড়িকে সতর্ক করতো। সামনের এস্কর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্বাচন করে মাদক পরিবহন করতো। গ্রেফতারকৃত জামিরুল ইসলাম এর নামে একটি মাদক মামলা ও মহুবুবুর রহমান এর নামে একটি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews