1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় দুদকের মামলায় সাবেক প্যানেল মেয়র শ্রমিকলীগ নেতা হেলাল কারাগারে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ায় দুদকের মামলায় সাবেক প্যানেল মেয়র শ্রমিকলীগ নেতা হেলাল কারাগারে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৪৯ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল কারাগারে।  কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জনে দুদক’র মামলায় মঙ্গলবার  শেখ হেলালের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদারত। এই মামলায় তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজিরের জামিন মঞ্জুর করা হয়।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরের দিকে এই আসামি দম্পতি বগুড়া স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে স্পেশাল জজ মো. শহিদুল্লাহ শুনানি শেষে হেলালের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া কোর্ট পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews