বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতিতে ২০২৪ সালে নবাগত আইনজীবীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোর্ট চত্বরে মতিযার রহমান ভবনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত ও মরহুম বীর মুক্তিযোদ্ধা এ্যাড রেজাউল করিম মন্টু স্মৃতি সংঘ তত্ত্বাবধানে সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির সাবেক সভাপতি এ্যাড. লুৎফে গালিব আল জাহিদ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া ল কলেজের অধ্যক্ষ এ্যাড. আল মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব,আওয়ামী লীগ নেতা এ্যাড. রফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ তোতা, সাবেক পিপি হেলালুর রহমান হেলাল, এ্যাড,মন্তেজার রহমান মন্টু, রাজু মন্ডল, এসএম শাহনেওয়াজ পারভেজ, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড আজমির আরা শান্তনা, এ্যাড. নাহিদ পারভেজ জনি, পিযুষ কুমার, এ্যাড. রাজিব, এ্যাড. সানোয়ার হোসেন, নবাগত আইনজীবি মতিউর রহমান মতি, রেজাউল করিম রিপন প্রমুখ।
শেষে ৪২ জন নবাগত আইনজীবীকে ফুল ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ওয়াজেদুর রহমান ওয়াজেদ।
Leave a Reply