1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে রোববার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তি) পালিত হয়েছে। দিনটিতে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা কর্মীরা। বৃষ্টি কারনে বেলা ১২ টায় এক জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।

এর পর শহরের সাতমাথার মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা আওয়ামীলীগের সভাপতি বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু। জেলার সহ-সভাপতি যথাক্রমে আবুল কালাম আজাদ, এড. আব্দুল মতিন ,ডা: মকবুল হোসেন, এড.আমান উল্লাহ, সাগর কুমার রায়,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, জাকির হোসেন নবাবা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ভাষা আন্দোলনের পথ পেরিয়ে মহান মুক্তিযুদ্ধ.বাঙালীর ভোট ও ভাতের অধিকার নিশ্চিত, গনতন্ত্র পুন:প্রতিষ্ঠাসহ এ দেশের মানুষের যা কিছু মহৎ অর্জন আওয়ামীলীগের হাত ধরে অর্জিত হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews