1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নারী সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নারী সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩১১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার একটি হোটেলে শুক্রবার সকালে পুন্ড্রবর্ধন নারী জাগরণ পরিষদ বগুড়া আয়োজিত নারী সংস্কার কমিশনের সুপারিশ মালা : বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট ও পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক সংগঠনের সভাপতি শিক্ষাবিদ জাকিয়া নদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার সহকারী অধ্যাপক হোসনে ফেরদৌস। সেক্রেটারী ফাহমিদা নদীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বগুড়া কলেজের অধ্যাপক মৌলুদা খাতুন মলি, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক ফাতেমা আক্তার, বিয়াম ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষক উম্মে আতিয়া, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম খাতুন, মেহেদী হাসান মুন্না প্রমুখ। বক্তারা বলেন নারী নীতিমালা কমিশন যে প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে তা বর্তমান সময়ের সাথে সাংঘর্ষিক। বাতিলের মতাদর্শিক ও পশ্চিমা অনুকরণভিত্তিক আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। বক্তরাা বলেন নারী সংস্কার কমিশনের মাধ্যমে গুটিকয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এদেশের সব মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বাঙালীর কৃষ্টি কালচার ও সামাজিক রীতিনীতির বিপরীত। নারী কমিশন স্বাধীনতার নামে যে প্রস্তাবণা দিয়েছেন এতে আমাদের বাস্তব জীবনে পরিবারিক-সামাজিক কলহ আরও বাড়বে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। পুরুষের এমন কিছু ক্যারেক্টরিস্ট আছে যা নারীকে দেয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টরিস্ট আছে যা পুরুষকে দেয়া হয়নি। এ ক্যারেক্টরিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। বক্তরা বর্তমান সরকারের নিকট নারী সংস্কার কমিশন বাতিলের দাবী জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews