নিজ দলীয় কোন্দলে জের ধরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান (৪০) কে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে। সোমবার রাত ৯ টার দিকে গোকুলে নিজ কার্যালয়ে তাকে হত্যা করে। নিহত মিজানুর সদর উপজেলার গোকুল এলাকার আফছার আলীর ছেলে। মিজানুর পেশায় ট্রাকের সহকারী ছিলেন। সে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওয়ালিউল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান গোকুলে নিজ কার্যালয়ে অবস্থান করছিল। এসময় তার দলীয় কয়েকজন দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মিজানের মাথা থেতলে করে দেয় এবং ছুরিকাহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
Leave a Reply