1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৫২ বার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ,  আছিয়া খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বগুড়ার বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন  কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews