বগুড়ায় একটি খাল থেকে ৬টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পিছনের খালে এসব পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট বগুড়ায় কাজ করবে। তবে এসব গ্রেনেড অনেক পুরাতন বলে জানিয়েছেন পুলিশ।
সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির জানান, স্থানীয়রা প্রথমে খালে বোমাগুলো দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরও দুটি মিলিয়ে মোট ছয়টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হাত বোমাগুলো অনেক পুরানো। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Leave a Reply