1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিউটি বেগম - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিউটি বেগম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহরতলীর পালশা হাজিগাড়ি এলাকার মোঃ আবু তাহের শেখের স্ত্রী বিউটি বেগম পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গত ২০ মে মঙ্গলবার শাহ-আলম ও মাহা আলম নামের দুইজন ব্যক্তির মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনে প্রতিবাদে বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।

বিউটি বেগম এক লিখিত বক্তব্যে বলেন, শাহ আলম ও মাহা আলম বলে গেছেন যে তাদের বাড়ীর দরজার সামনে মটর সাইকেল রাখার কারণে তাদের রিক্সা ভ্যান বাড়ি থেকে বের করতে কষ্ট হচ্ছিল এরং নিষেধ করার কারনে আমরা তাদেরকে নানান হুমকি ধামকি দেই তাহা সম্পূর্ণ রূপে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনা হল আমি তাদের দীর্ঘ অত্যাচারে অতিষ্ঠ তারই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারী মাহা আলম শাহ আলম গংদের হাতে থাকা লোহার রড, লাঠি, চাপাতি ও কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্রদ্বারা আমাকে আঘাত করিলে আমি বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করি যার মামলা নং ২২ তাং ১১ জানুয়ারীতে তাদের আঘাতে আমার শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলাসহ আমার বাম চোখ মারাত্মক ভাবে জখম হয়। এতে আমার মেজো ও ছোট ছেলে তুষার ও তৌফিক তাদের আক্রমনের স্বীকার হয় এই যে তার চিকিৎসার কাগজপত্র।
প্রকৃত ঘটনা হলো, মামলা দায়ের হওয়ার পর তারা গ্রেফতার এড়াতে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়। এলাকার লোকজন তাদের উপর ক্ষিপ্ত। তারা ইচ্ছাকৃত বাড়িতে থাকে না ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য এবং মামলা তদন্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ করতে তার ঘটনার ৫ মাস পর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের এই মামলাকে আড়াল করতেই আমার দেবর মোঃ বাইতুল্লাহ শেখের মাধ্যমে ৪০ থেকে ৫০টি মটর সাইকেল যোগে প্রায় ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসি যুবকের উপস্থিতির কথ্য সম্পূর্ন মিথ্যা ভাবে উপস্থাপন করেছেন। প্রকৃতি পক্ষে সেখানে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই এহেন মিথ্যা তথ্য উপস্থাপনের জন্য আমি আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews