নিজস্ব প্রতিবেদক
বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি(৫৬) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়ার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন গুলশান থানা এলাকায় থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত ববি শহরের জলেশ্বরীতলার মৃত ইসহাক আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওবায়দুল হাসান ববির বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ছাত্র ও সাধারন জনতাদেরকে হত্যা ও নিপিড়নের দায়ে হত্যা, মারামারি ও বিষ্ফোরক সহ ১২ টির অধিক মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হাজির করা হবে।
Leave a Reply