1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রবাসির বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা,স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুট - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় প্রবাসির বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা,স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুট

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া পুলিশ লাইন্সের পাশে লতিফপুর কলোনীতে ইটালি প্রবাসি হেলাল উদ্দিনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাতে এ ঘটনা ঘটেছে। এতে ১৬ লাখ নগদ টাকা ও ৭ ভরি সোনারসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা। এই মহল্লার পাশে পুলিশ লাইন্স এবং সামনে র্যাব ১২ অফিস। দুটি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসের পাশে এমন দুর্ধর্ষ ডাকাতি সন্ধ্যা রাতে শহরবাসীকে ভাবিযে তুলেছে।

 হেলাল উদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তার অভিযোগ করেছেন ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোরকা পড়া ৪/৫ জন দৃর্বৃত্ত তার ভাড়া বাড়ির তিনতলায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে।

এরপর তারা তার মেয়ে তামান্নাকে চাকু ছোরার মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে। এরপর দুর্বত্তরা ওই দরজায় চাকু দিয়ে আঘাত করে ভয় দেখায় এবং দরজা খুলে দিতে বলে। কিন্তু তার মেয়ে দরজা না খুলে কক্ষের বাথরুমে গিয়ে তাকে মোবাইল ফোনে তাকে ডাকাতির বিষয়টি জানায়।

তিনি ঢাকায় গিয়েছিলেন। তিনি এ সময় ফিরছিলেন। তিনি অভিযোগ করেন এ সময় দুর্বত্তরা তার আলমারি খুলে ১৬ লাখ টাকা ও ৭ ভরি সোনারসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সেইসাথে হাইকোর্টের মামলার গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়।

বনানী ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, ওই বাসায় ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । ২-৩ জন বেরাকাধারী দুবত্ত এসেছিল বলে জানা গেছে। সার্বিক বিষয় টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews