1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুলাভাই-শ্যালকের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুলাভাই-শ্যালকের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোকুল বাজার এলাকায়  ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি  এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম( ৭০) এবং জয়পুরপাড়া এলাকার  বাবুল ইসলাম(৫৭)। নিহতরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারীর ব্যবসা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তক (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে প্রাইভেট কার( ঢাকা মেট্রো- গ- ২০-৫৪৮৩)  যোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে যেয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews