বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো: রিয়াদ হোসেন (১৬) । সে ওই এলাকার মৃত তারা প্রামানিকের ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কৈচর মাদ্রাসা মাঠে রক্তাক্ত অবস্থায় এক কিশোর পড়ে আছে। তখন সেখান থেকে কয়েক ছেলে কিশোরকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিশোরের নাম রিয়াদ। তার শরীরের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply