1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ফের শেখ হাসিনাসহ ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ফের শেখ হাসিনাসহ ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ফের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় একজন সংবাদকর্মীও রয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) রাতে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আসামিরা হামলা চালান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মামলার তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

এছাড়া আরও রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম,  শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাংবাদিক অনন্ত সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, মাশরাফি হিরো এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্যান্য আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। এতে বাদী নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির বলেন, আহত নয়ন মিয়া বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও  হত্যা, অপহরণ ও হত্যার চেস্টাসহ নানা অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews