1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বন্ধুর সাথে পার্কে ঘুরতে এসে ধর্ষণের শিকার কিশোরী, হাসপাতালে চিকিৎসাধীন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বন্ধুর সাথে পার্কে ঘুরতে এসে ধর্ষণের শিকার কিশোরী, হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় স্কুলপড়ুয়া এক কিশোরী বন্ধুর সাথে ঘুরতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা এবং সেও দশম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব গড়ে ওঠে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে সে ছেলেটির সঙ্গে শহরের মম ইন ইকো পার্কে ঘুরতে যায়। পরে নানা প্রলোভনের ফাঁদে ফেলে কিশোরীটিকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় সে এবং সেখানে তাকে ধর্ষণ করে।

বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরিবারের সদস্যরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, “ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews