1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ: পলাতক ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ: পলাতক ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৩৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বাবা ছেলে মিলে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোপাল চন্দ্র দাস(২৫) । এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এস এম মঈনুদ্দিন জানান, স্কুল ছাত্র ধর্ষণ মামলার আসামী পলাতক ছেলেকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত গোপাল চন্দ্রকে মঙ্গলবার বগুড়া আদালতে হাজির করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews