1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরণ, আহত ৪, মহাসড়ক অবরোধ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ককটেল বিস্ফোরণ, আহত ৪, মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের শেষ সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছে । মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সরকারি শাহ সুলতান কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এতে সংঘর্ষ বাধে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আহত শিক্ষার্থীরা হলেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের তাফসির এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুমন,  অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের মামুন এবং মিলন। তারা চারজন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তাফসির বলেন, কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে তিনমাথা থেকে সাতমাথা যে সড়ক আছে সেটি অবরোধ করি। প্রায় ২০ মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম। সুমনও মেইন গেটের পাশে বসেছিল। এমন সময় ককটেল বিস্ফোরণ করা হলে আমরা দুজনেই আহত হই। এ ছাড়া আরও দুজন আহত হয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, আহত হয়েছে কি না এ ব্যাপারে জানা নেই। এখন আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পরিবেশ শান্ত আছে।

অন্যদিকে,বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শজিমেক শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

এক ঘণ্টা ধরে এই অবরোধ চলার একপর্যায়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। শজিমেক ফাঁড়ির ইনচার্জ মিলাদুননবী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শজিমেক এর শিক্ষার্থীরা বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এরপর তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিলাদুননবী জানান, তারা এক ঘণ্টা অবরোধ করার পর সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে সোমবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি ঘণ্টাব্যাপী চলে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews