1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার  বিকালে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাত ছিনতাইকারীরা হলেন- গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন৷  রাত পৌণে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে  উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি সিএনজি তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে  একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং ৮৯০ টাকা উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews