1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

বৃহস্পতিবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)  মেজবাউল করিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথি, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে সমিতি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিন শ মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন সমিতির চিকিৎসকেরা।

পরে সমিতির হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমান। বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ রোখশানা বানু, চিকিৎসা সেবা–পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর প্রমুখ।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারী। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালন করা হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের সপ্তম স্থানে। দেশে প্রায় ৩৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তাঁদের অনেককেই এখনো শনাক্ত করা যায়নি।

বক্তারা মনে করেন, কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি,তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews