1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ভাই বউ ও ভাতিজার মারপিটে প্রাণ গেল এক বৃদ্ধের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ভাই বউ ও ভাতিজার মারপিটে প্রাণ গেল এক বৃদ্ধের

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ছোট ভাই এর স্ত্রী ও ছেলের মারপিটে দুলু প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত। তিনি বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার মহল্লার মৃত অফির উদ্দিনের ছেলে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এসএম মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নির্মান নিয়ে ছোট ভাই বাবলু প্রামানিকের সাথে বিরোধ চলছিল বড় ভাই দুলু প্রামানিকের। গত ২০ জানুয়ারী দুপুরে বিরোধের জের ধরে  বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামানিক  দুলু প্রামানিককে মারধর করে। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায়  তাকে বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান।
ওসি বলেন, দুলু প্রামানিকের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ভাই বাবলু প্রামানিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়েছে।  তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় থানায় হত্যা মামলা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews